1. খোঁজ
  2. ৩০টি ভাষার মধ্যে বেছে নিন


 

সংস্কৃতি বিনোদন | 17.03.2010

দীপিকা এবং বিপাশা অনেক বেশি যৌন আবেদনময়ী, দাবি প্রিয়াঙ্কার

 

টানা তিন মাস মার্কিন মুল্লুকে সিনেমার শুটিং শেষ করে সবে ভারতে ফিরেছেন তিনি৷ তারপরও ক্লান্তির ছাপ নেই৷ বরং লেগে গেছেন ভারতের হকিকে এগিয়ে নিতে৷ গিয়েছেন মাঠেও৷ বলছি প্রিয়াঙ্কা চোপড়ার কথা৷ নিজের সব কথাই যিনি জানান টুইটারে৷

 

@প্রিয়াঙ্কাচোপড়া, টুইটারে তাঁর ঠিকানা এটিই৷ প্রায় আড়াই লাখ ভক্তও সেখানে নিয়মিত খোঁজ নিচ্ছে তাঁর৷ আর তাই ঘন্টায় ঘন্টায় প্রিয়াঙ্কাকে জানাতে হয়, কি করছেন, কি খাচ্ছেন কিংবা এখন কোথায়৷ এই যেমন, প্রতিবেদনটি যখন লিখছি তখন টুইটারে প্রিয়াঙ্কা বলছে, ‘‘কাজে পৌঁছে গেছি৷ সবার জন্য দিনটি শুভ হোক৷'' আবার তার একটু আগেই এক ভক্তের টুইটের উত্তরে বলেছেন, ‘‘পারছি না, সময় নেই৷''

প্রিয়াঙ্কার এই সারাক্ষণ অনলাইনে থাকার মানসিকতা নিয়ে প্রশ্নের মুখেও পড়তে হয় অনেক৷ বিপাশাBildunterschrift: Großansicht des Bildes mit der Bildunterschrift:  বিপাশাকিন্তু বলিউড তন্বীর ঝটপট জবাব, ‘‘দেখুন পৃথিবীর মানুষগুলো ক্রমেই ব্যস্ত হয়ে পড়ছে৷ অন্যের জন্য সময় তাদের খুব কম৷ আর তাই, তাদের সঙ্গে যুক্ত থাকতে এরচেয়ে ভালো আর কি হতে পারে৷'' শুধু তাই নয়, প্রিয়াঙ্কার কথায়, ‘‘ইন্টারনেট পৃথিবীকে অনেক ছোট করে এনেছে৷ দেশ বিদেশের বন্ধু পরিবার পরিজনকে এক নিমিষে খবর পৌঁছে দিতে বেশ ভালো মাধ্যম এটি৷''

তবে এরফলে কি তারকাদের সঙ্গে ভক্তদের যোগাযোগ খুব কাছে হয়ে যাচ্ছে না? বিশেষত, আগে যেমন দেখা যেত, নায়িকাকে দেখতে শুটিং স্পটের বাইরে ব্যাপক ভীড়৷ কিংবা তারকার খবর নিতে পত্রিকার ব্যাপক কাটতি? প্রিয়াঙ্কা জানালেন, ‘‘এরসঙ্গে ফেসবুক, টুইটারের কোন সম্পর্ক নেই৷ কারণ তারকাদের দেখতে ভীড় করার প্রবণতা বছর কয়েক আগেই কেটে গেছে৷ আর তার বড় কারণ তারকাদের দেখার বা জানার জন্য নানা মাধ্যমের সহজলভ্যতা৷ ফলে, নতুন ধারায় মিলাতে টুইটারই ভরসা৷'' দীপিকা Bildunterschrift: Großansicht des Bildes mit der Bildunterschrift:  দীপিকা

ও হ্যাঁ, শিরোনাম যা নিয়ে তাইতো বলা হলো না৷ ভারতের এক সিনে সাংবাদিক প্রশ্ন করেছিলেন প্রিয়াঙ্কাকে, বলিউডের কোন নায়িকাকে ভালো লাগে তাঁর? হাসতে হাসতেই জবাব প্রিয়ঙ্কার, তাঁর নিজের পর, দীপিকা এবং বিপাশা অনেক যৌন আবেদনময়ী৷ শুনলেন তো, প্রিয়াঙ্কা নিজেই বললেন সবচেয়ে যৌন আবেদনময়ী তিনি নিজেই৷ তারপর বাকিরা!

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

 
 

আমাদের ই-মেল পাঠান »অন্যদের পাঠান »প্রিন্ট করুন »

Weitere Schlagzeilen

 
এই প্রতিবেদন অন্যদের পাঠান


 
‘স্লামডগ মিলিওনেয়ার’

অস্কার জিতে নিল ভারতীয় পটভূমিকায় নির্মিত ছবি ‘স্লামডগ মিলিওনেয়ার'৷

প্রামাণ্যচিত্র

ভারতীয় লেখক কিরণ নাগারকার এর চোখে বার্লিন ...

অন্যান্য ভাষা

দক্ষিণ এশিয়ার জন্য ডয়চে ভেলের অন্যান্য ভাষায় ওয়েবসাইট

  • বাইরের ওয়েবসাইটের বিষয়বস্তুর জন্য ডয়চে ভেলে দায়ী নয়